রোমেল রহমান : বিপিএলের জন্য প্রস্তুত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এইদিকে বিপিএলের চট্টগ্রামের খেলার সময় এগিয়ে আনা হয়েছে। চট্টগ্রামে শিশিরের কথা মাথায় রেখেই ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পিতবার চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব।
বিপিএলের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম ভেন্যু কর্তপক্ষ। ১৭ থেকে ২২ নভেম্বর চট্টগ্রাম-পর্বে মোট ১১টি ম্যাচ হবে।
দিনের প্রথম ম্যাচ বেলা ২টার পরিবর্তে শুরু হবে বেলা ১টায়। আর পরের ম্যাচ শুরুর সময় সন্ধ্যা সাতটার পরিবর্তে বিকেল ৫টা ৪৫ মিনিটে। পরিবর্তন হয়েছে শুক্রবারের ম্যাচের সময়ও। শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায় এবং পরের ম্যাচ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
