অনলাইনডেস্ক : আগামী ২১ নভেম্বর,সোমবার ‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৬’ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম, ঢাকা,নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।
উল্লেখিত অঞ্চলের জাহাজগুলোর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের জাহাজ নেভাল জেটি নিউমুরিং, ঢাকা অঞ্চলের জাহাজ থাকবে ঢাকার সদরঘাটে। তেমনি- নারায়ণগঞ্জের জাহাজ বিআইডব্লিউটিএ জেটি মাতলা ঘাট নারায়ণগঞ্জ, খুলনার জাহাজ বিআইডব্লিউটিএ রকেট ঘাট খুলনা, মংলার জাহাজ দিগরাজ নেভাল বার্থ মংলা, বরিশালের জাহাজ বিআইডব্লিউটিএ জেটি বরিশাল ও চাঁদপুরের জাহাজ বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুরে থাকবে। -বাসস।
