সাঁওতালদের পুনর্বাসনের দাবি

0

সিটিনিউজবিডি :   সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর নির্যাতন বন্ধ করে পুনর্বাসনের দাবি জানিয়েছে ।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় দোষীদের শাস্তিও দাবি করে সংগঠনটি।

নাসিরনগর ও গোবিন্দগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে নাসিরনগর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের শাস্তি ও সাঁওতালদের ওপর হামলাসহ সকল প্রকার নির্যাতন বন্ধ এবং পুনর্বাসন করতে হবে।

তারা বলেন, সব মানুষের ধর্ম পালনের এবং ক্ষুদ্র জাতিসত্ত্বার আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ জাতীয় মুক্তির লক্ষ্যে ঐক্য গড়ে তুলে অগ্রসর হতে হবে।আয়োজক সংগঠনের সমন্বয়ক এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী ফ্রন্টের সহসভাপতি এস এম সামসুল হক সায়েম, শ্যামল কুমার ভৌমিক, সহসাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.