দুপুরে বিপিএলে মুখোমুখি সৌম্য-মাহমুদউল্লাহ

0

খেলাধুলা : চট্টগ্রাম বিপিএলে দ্বিতীয় পর্বের শেষ দিনে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

৬ ম্যাচে ৫টি জয় ও মাত্র ১ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। চলতি আসরে ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে শফিউল ও ১০ উইকেট নিয়ে শীর্ষ উইকেট-শিকারিদের তালিকায় চার নম্বরে আছেন জুনায়েদ।

এর আগের দেখায় রংপুরের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ৪৪ রানে অল-আউট হয়ে যায় খুলনা। এদিকে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রংপুর আছে টেবিলের ৩ নম্বরে। আজ জিতলেই খুলনাকে টপকে চলে যাবে টেবিলের শীর্ষে। তাই আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে এ ম্যাচেও জয় চায় রংপুর।

এইদিকে, রংপুরের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ডেভিড মিলারের টুইট, মালিকপক্ষ তার আসার কথা নিশ্চিত করলেও শেষ পর্যন্ত মিলার নিজেই জানিয়ে দিয়েছেন তিনি বিপিএলে খেলতে আসছেন না এ বছর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.