মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড নামে একটি ঠিকাদার সমিতির আত্মপ্রকাশ ঘঠেছে।
সমবার সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতি নামে একটি সংগঠন থাকলেও তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারী, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভিযোগ রয়েছে বলে তাদের গত ২৬ অগাস্ট যে কমিটি গঠন করা হয়েছে তা সমাজ সেবা অনুমোদন দেন নি ফলে সে কমিটিকে সকল প্রকার কর্মকান্ড থেকে দূরে থাকার জন্য নিদের্শ দিয়েছে। এমত অবস্থায় সকল উপজাতীয় ঠিকাদারদের স্বার্থ রক্ষাতে এবং তাদের জন্য ব্যবসার সুবিধাত্বে এই নব সমিতি গঠন করা হয়েছে বলে জানান সমিতিটির নব নির্বাচিত সভাপতি দীপক বিকাশ চাকমা।
তিনি আরো বলেন, আমরা ঐ সমিতির সদস্য ছিলাম এখনো আছি। কিন্তু সে সমিতির বিভিন্ন স্বেচ্ছাচারী কর্মকান্ডের কারণে আমরা আলাদা ভাবে অন্য একটি সমিতি তৈরি করেছি। তবে ঐ সমিতির কর্মকান্ড সমাজ সেবা থেকে বন্ধ রাখার নিদের্শ দিয়েছে, তাই আশা করি আমাদের সাথে তাদের কোন সমস্যা সৃষ্টি হবে না। এছাড়া তারা অনুমোদন নিয়েছে সমাজ সেবা থেকে, আমরা অনুমোদন নিয়েছি সমবায় থেকে। সে কারণে তাদের লক্ষ্য উদ্দ্যোগের সাথে আমাদের ভিন্নতা রয়েছে, তাই আশা করবো আমাদের সাথে তারা কোন সমস্যা সৃষ্টি করবে না।
সংবাদ সম্মেলনে উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লি. এর সভাপতি দীপক বিকাশ চাকমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি পার্থ প্রতীম তালুকদার, সাধারণ সম্পাদক উত্তম চাকমা, সদস্য জ্যোতি ময় চাকমা, অভয় প্রকাশ চাকমা, বিশ^জিৎ চাকমা, সুখময় চাকমা, সুমতি বিকাশ দেওয়ান, ঝিনুক ত্রিপুরা, অদুৎকান্তি চাকমা।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয় এই সমিতিতে দীপক বিকাশ চাকমাকে সভাপতি, উত্তম চাকমাকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
