টসে জিতে ব্যাটিংয়ে চিটাগাং

0

খেলাধুলা : আজ মঙ্গলবার বিপিএলে তামিম ইকবালের দলের প্রতিপক্ষ বরিশাল বুলস। ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়ানো ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগাংয়ের অধিনায়ক তামিম। তাই আগে ফিল্ডিং করতে হচ্ছে মুশফিকুর রহীমের বরিশালকে।

ঘরের মাঠে চিটাগাং শেষ দুই ম্যাচে দলটি দারুণ জয় তুলে নিয়েছে। সাত ম্যাচে তিন জয় ও চার হারে পয়েন্ট টেবিলের চারে রয়েছে দলটি। এর আগে প্রথম দেখায় বরিশালের কাছে সাত উইকেটে হেরেছিল চিটাগাং। তাই এ ম্যাচে সুযোগ রয়েছে প্রথম সাক্ষাতে হারের বদলা নেওয়ার।

চিটাগাংয়ের ঠিক পরেই পঞ্চম স্থানে আছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বরিশাল। ছয় ম্যাচে তিন জয় ও সমান তিনটি ম্যাচে হার মেনেছে তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.