খেলাধুলা : বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এবার একই পথে হাটলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল পেস তারকা তাসকিন আহমেদ। ঢাকার মোহাম্মদপুরের রিং রোড এলাকায় খোলা রেস্টুরেস্টটির নাম দিয়েছেন-‘তাসকিন’স টেরিটরি’। রেস্টুরেন্টটির সাথেই আছে পুল খেলার ব্যবস্থা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রেস্টুরেন্টটির ছবি পোস্ট করে তাসকিন লিখেছেন, ‘সবাই তৈরি তো? আমরা শিগগিরই আসছি অত্যাধুনিক পুল ও রেস্টুরেন্ট নিয়ে আমার মোহাম্মদপুর এলাকায়। আরো অনেক কিছু চমক আছে, তাই অপেক্ষা ও দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।’
