কর্মী নিয়োগ দেবে ফেসবুক

0

তথ্য ও প্রযুক্তি : ২০১৭ সালে লন্ডনে নতুন সদরদফতর চালু করা হলে কর্মীসংখ্যা ৫০ শতাংশ বাড়ানো হবে বলে ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া ফেসবুক। বিবিসি জানিয়েছে, সংস্থা ইঞ্জিনিয়ার, অ্যাডভার্টাইসমেন্ট, ম্যানেজার আর সেলসম্যানসহ মোট পাঁচশ’ কর্মী নিয়োগ করবে ফেসবুক। এ ব্যপারে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে কর্মীদের বেতন হবে আকাশ ছোঁয়া।

ফেসবুকের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত মেনডেলসন জানান, একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হওয়ার জন্য লন্ডন অন্যতম সেরা স্থান। নতুন এই কাজগুলোর অনেকগুলোই হবে উচ্চদক্ষতার ইঞ্জিনিয়ারদের কাজ, যেহেতু আমেরিকার পর লন্ডন আমাদের সবচেয়ে বড় ঘাঁটি।

সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে, তারা অ্যাকুলাসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইন্সটল করেছেন। অ্যাকুলা হচ্ছে প্রান্তিক অঞ্চলগুলিতে ইন্টারনেট সংযোগ সেবা দিতে বানানো মানুষবিহীন সৌরচালিত প্লেন। ফেসবুকের এমন ঘোষণা দেয়ার এক সপ্তাহ আগেই গুগল লন্ডনের সদর দফতরে শতকোটি ডলার বিনিয়োগ ও ২০২০ সালের মধ্যে তিন হাজার কর্মসংস্থান তৈরির ঘোষণা দিয়েছিলো।

ফেসবুকের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান বলেন, লন্ডনে ব্যবসায় বিস্তৃত করতে ফেসবুকের সিদ্ধান্ত প্রমাণ করে যে, একটি প্রযুক্তি কেন্দ্র হিসেবে লন্ডনের শক্তি বাড়ছে। ফেসবুকের লন্ডন কার্যালয়ে কর্মীরা ‘ওয়ার্কপ্লেস’ তৈরিতে কাজ করে যাচ্ছেন। এটি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কাজের সুবিধার্থে ফেসবুকের একটি অভ্যন্তরীণ সংস্করণ। নতুন এই ‘ওয়ার্কপ্লেস’ প্লাটফর্মে সব ব্যবসায়ের জন্য কর্মীরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ফেসবুকের বিশেষ এই সংস্করণটি মূল সাইটের মতোই। এতে লাইভ স্ট্রিমিং, মেসেজিংয়ের মতো অপশনগুলো রাখা হলেও এটি ব্যবহারকারীর ব্যক্তিগত প্রোফাইল থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। সাইটটির মাধ্যমে ফেসবুক মাইক্রোসফটের অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম ‘ইয়ামার’ এবং ‘স্ল্যাক’-এর মতো মেসেজিং টুলের সঙ্গে প্রতিযোগিতায় নামবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.