যশোরে কোটি টাকার মুলা বিক্রি

0

কৃষি সংবাদ : যশোরে মৌসুমের শুরুতে শীতের আগাম সবজি মুলার ভালো দাম পেয়ে বেজায় খুশি কৃষক। বর্তমানে সাতমাইল সবজি বাজারে প্রতি হাটে এক থেকে দেড় কোটি টাকার মুলা বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা এসব মুলা কিনে ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন।

যশোর সাতমাইল পাইকারি সবজি মোকামে হাট সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এবং শুক্রবার ও সোমবার চূড়ামনকাঠিতে মুলার এ হাট বসে। তমাইল সবজির হাটে গিয়ে দেখা যায়, শুধু মুলা আর মুলা। বিগত বছরগুলোতে এসময় আগাম জাতের শীতের সবজি হাটে উঠলেও এবার তা হয়নি। চাষিরা ক্ষেত থেকে শুধু মুলাই এনেছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরাও এসেছেন হাটে।

মানিকদহ গ্রামের একজন কৃষক জানান, ‘বৃষ্টিতে বেগুনের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার পর আমি মুলার চাষ করি। ফলনের পাশাপাশি দামও ভালো। বৃষ্টিতে যে ক্ষতি হয়েছিল আশা করছি, মুলায় তা পুষিয়ে যাবে।’

যশোরের সাতমাইল বাজার থেকে সবজি কিনতে আসা চট্টগ্রামের ব্যবসায়ী কামাল হোসেন, ‘প্রতিদিন আমি সবজি কিনি। প্রথম দিকে ৩৫ টাকা পর্যন্ত বিক্রি হলেও এখন কৃষকদের কাছ থেকে ২৫ টাকায় মুলা পাওয়া যাচ্ছে।’ এছাড়া যশোরের অন্যান্য বাজার থেকেও মুলা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.