খেলাধুলা : ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের পরবর্তী স্থায়ী কোচ হতে যাচ্ছেন গ্যারেথ সাউথগেট। এমনটি জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যমগুলো। বর্তমানে মিডলবার্গের সাবেক এ ট্রেইনার ইংলিশদের অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করছেন।
গত সেপ্টেম্বরে থ্রী-লায়ন্সদের অন্তর্বর্তী ম্যানেজার হিসেবে নিয়োগ পান ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার সাউথগেট। একই মাসে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় বরখাস্ত করা হয়েছিল অ্যালারডাইসকে। সাউথগেটের অধীনে ইংলিশরা এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে দারুণ সফলতা দেখিয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ড্র করেছে শক্তিশালী স্পেনের বিপক্ষে। আর চার ম্যাচের কোনোটিতেই হারেনি তারা।
দলের এমন সফলতার পরই ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন তাকে স্থায়ী কোচ বানাতে আগ্রহী হয়েছে। আগামী সোমবারই হয়তো নিয়োগ পেয়ে যেতে পারেন তিনি। যেখানে তার সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি হতে পারে।
