রাঙামাটিতে চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলন শুরু

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : ‘আমার ভাষায় আমার সাহিত্য’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের আয়োজনে দুইদিন ব্যাপি দ্বিতীয় সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই সম্মেলন শুরু হয়।

পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি শিশির চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ, ভারত’র ত্রিপুরা রাজ্যের লেখক ক্রাইরি মগ, গৌতম লাল চাকমা, এ্যাড. মঙ্গল দেব বর্ম, খাগড়াছড়ি লেখক প্রভাংশু ত্রিপুরা, বান্দরবান লেখক জিংকুং সাগু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন, প্রতিটি জাতি সত্ত্বার নিজস্ব ভাষা ও সাহিত্য রয়েছে। তার চর্চার সুযোগ দিতে হবে রাষ্ট্রকে। আমার মাতৃভাষায় কথা বলার অধিকার না থাকলে, আমি যদি সংখ্যালগু হিসাবে শাসন-শোষন এর মধ্যে থাকি তবে আমার স্বাধীনতা কোথায়।

তিনি আরো বলেন, সাহিত্য শ্রেণীর উদ্ধে নয়, যে জাতির শাসন ও শোষন এর শিকার হতে থাকে তাদের সাহিত্য হয় বিদ্রহের ও বেদনার। পার্বত্য এলাকা সহ সারা বাংলাদেশে ৫০ ধরণের বিভিন্ন জাতির ভাষা রয়েছে। তা সংরক্ষণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

‘আমরা বাঙ্গালী নয়’ দাবি করে তিনি আরো বলেন, আমরা বাংলাদেশে বাস করি, তবে আমরা সকলের মত বাঙ্গালী জাতি নয়। আমাদের নিজস্ব জাত রয়েছে, নিজস্ব পরিচিতি রয়েছে। এই পরিচিতি সংরক্ষণে আমাদেরকেই কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলা ভাষা রাষ্ট্র ভাষা। প্রতিটি দেশেই রাষ্ট্র ভাষা থাকে, তবে তার পাশাপাশি আমাদের নিজেদের জাতিসত্ত্বার মাতৃভাষাও রয়েছে। সেগুলো সংরক্ষণে আমরা আদিবাসীদেরকেই এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

আগামীকাল বিকালে সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.