মো: সাইফুলউদ্দীন, রাঙামাটি: ‘জাগ্রতবিবেক, দুর্জয়তারুণ্য-দুর্নীতিরুখবেই’ এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির আয়োজনেদিনব্যাপি প্রতিবেদন লেখাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাঙামাটি আশিকা সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সনাক রাঙামাটি সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমার এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিআইবি চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজার একেএম রেজাউল কবির আকাশ, রাঙামাটি সনাকের এরিয়া ম্যানেজার মো. মাসুদুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবেদন একজন ব্যাক্তি জীবনে বিভিন্ন কাজে লাগে। প্রতিবেদন জানা থাকলে একজন ব্যাক্তি তার জীবনে নানান কাজে ব্যবহার করতে পারে। সনাকের ইয়েস সদস্যদের বিভিন্ন প্রোগ্রামে প্রতিবেদন তৈরি করতে হয়। এর মাধ্যমে তারা প্রতিবেদন তৈরির প্রদ্ধতি সম্পর্কে ধারণা জানা সম্ভব হয়।
বক্তারা আরো বলেন, প্রতিবেদন তৈরি করতে হবে সহজ ভাষায়, যা পাঠকের পড়তে ও জানতে সহজ হয়। এমন কোন ভাষা লেখা যাবেনা, যা পাঠক বুঝতে পারবে না।
প্রশিক্ষণে রাঙামাটি সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ড সসদস্যরা অংশ গ্রহণ করেন।
