উখিয়ার ৩৮টি বৌদ্ধ মন্দির নিরাপত্তা জোরদার

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : মিয়ানমারের মংন্ডু রাখাইন পল্লীতে মুসলিমদের বাড়ী ঘরে অগ্নিসংযোগ, খুন ও লুটপাটের প্রভাব এ দেশের বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে যাতে প্রভাব না পড়ে সে ব্যাপারে উখিয়া থানা পুলিশ তৎপর রয়েছে।

বৌদ্ধদের ধর্মীয় উপসনা, মন্দির, গীর্জা ও তাদের বাড়ী ঘরের সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাব মুক্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক টুটুল সম্প্রতি উখিয়া থানায় বৌদ্ধ নেতৃবৃন্দ ও কমিউনিটি পুলিশের সদস্যদের নিয়ে মতবিনিময় করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এখানকার বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে যেনো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া সার্বক্ষণিক পুলিশি নজরদারি জোরদার রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এ লক্ষ্যে এখানকার ৩৮টি বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ স¤প্রদায় অধ্যুষিত এলাকাগুলোতে নেয়া হয়েছে কড়া নজরদারি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.