শেহজাদ এক ম্যাচ নিষিদ্ধ, সাব্বিরকে জরিমানা

0

খেলাধুলা : বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় রংপুর রাইডার্সের মোহাম্মদ শেহজাদকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে রাজশাহী কিংসের সাব্বির রহমান ও রংপুর রাইডার্সের অধিনায়ক লিয়াম ডসনকে জরিমানা করা হয়েছে।

এ ম্যাচে রাজশাহী ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। সামির বলে ১২ রান করে আউট হন শেহজাদ। মাঠ ছেড়ে ড্রেসিং রুমে যাওয়ার সময় সাব্বিরের হাতে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। এরপর মাঠে কিছুটা বিশৃংলার সৃষ্টি হলে রাজশাহী কিংসের ক্রিকেটাররা পেছন থেকে শেহজাদকে ডাকতে থাকেন। কিন্তু তিনি ফিরে তাকাননি। এর আগে রাজশাহীর ইনিংস চলাকালে সাব্বির রহমানের সঙ্গে একবার বাকবিতণ্ডায় জরিয়ে পড়েন শেহজাদ। ওইবার আম্পায়াররা এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের ওপর ভিত্তি করেই শুনানির আয়োজন করেন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল। সেখানে সবাই নিজেদের দোষ স্বীকার করে নেন।

পরে ম্যাচ রেফারি বলেন, ‘শেহজাদকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি জরিমানাও করা হয়েছে। সাব্বিরকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় লিয়াম ডসনকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক হিসেবে ডসনের দায়িত্ব বেশি ছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.