অজ্ঞান পার্টির ৮ নারী সদস্য আটক

0

সিটিনিউজবিডি : ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় রাবিয়া নামে এক নারীকে অজ্ঞান করে তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার নেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে অজ্ঞানপার্টির আট নারী সদস্য।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের পুলিশে সোপর্দ করে জনতা।

আটককৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডু গ্রামের তাহের মিয়ার স্ত্রী শাহারা বেগম (৪০), জাবেদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার (২২), তৌফিক আলম মিয়ার মেয়ে পারভীন (২০), জামাল মিয়ার মেয়ে খাজিদা (১৫), নুরুজ্জামানের স্ত্রী নারগিছ বেগম (২৪), আক্কাস মিয়ার স্ত্রী ফরিদা বেগম (২৬), মতিন মিয়ার স্ত্রী বিলকিছ (২৫) ও সিলেট জেলার দক্ষিণ সুর্মা থানার সিরাজনগর গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী আসমা বেগম (৩৫)। এরা সবাই একই গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার (ওসি) তদন্ত দীপক চন্দ্র সাহা জানান, এই আট নারী অজ্ঞানপার্টির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.