নেপালকে ৯২ রানে হারালো বাংলাদেশ

0

খেলাধুলা : থাইল্যান্ডকে হারানোর পর এবার নেপালকে ৯২ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাঠে নেপালকে ৯২ রানে হারিয়ে এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো সালমা-জাহানারারা।

টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার সানজিদা ইসলাম ও নিগার সুলতানার ঝড়ো উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে বাংলাদেশ।

সানজিদার ৪০ বলের ইনিংসটিতে ছিলো ৫টি চার। এছাড়া শায়লা শারমিনের ১৯ ও রুমানা আহমেদের ১৭ রানের সুবাদে ১৩৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং নৈপুণ্যে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন মাগার। এছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি আর কেউই।

বাংলাদেশের পক্ষে ৪টি উইকেট নেন ফাহিমা খাতুন। ক্রিকইনফো

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.