খেলাধুলা : বিপিএলে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে খুলনা। জয়ের জন্য চিটাগং ভাইকিংসকে নিতে হবে ১৩২ রান।
খুলনার হয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ সর্বোচ্চ ৪২ রান করেন। ৩৯ বলে ৪২ রানের ইনিংসে ৪টি চারের মারের পাশাপাশি ১টি ছক্কার মার ছিল। রিকি ওয়েসেলস ২০ রান করেন। ১৮টি করে রান করেন আরিফুল হক ও নিকোলাস পুরান।
বল হাতে চিটাগংয়ের তাসকিন আহমেদ ও ইমরান খান ২টি করে উইকেট নেন।
৯ ম্যাচের ৬টিতে জিতে খুলনা টাইটান্স রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে ৯ ম্যাচের ৫টিতে জিতে চিটাগং রয়েছে তৃতীয় স্থানে। আজ খুলনাকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে তামিম ইকবালের চিটাগংয়ের সামনে।
