সিরাজগঞ্জে র‍্যাবের বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

0

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুলাল হোসেন (৪২) নামে ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল ১টি বিদেশি পিস্তল, একটি শুটারগান, ৭ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার হাসিবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ঝাঐল ওভারব্রিজ এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের সর্দার দুলাল গুলিবিদ্ধ হয় এবং অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। এ সময় রুস্তম নামে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দারকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, ৭ রাউন্ড গুলি ও ১টি রামদা উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.