খেলাধুলা : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে আজকের (রোববার) দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি টানতে পারলে চিটাগংকে তিনে নামিয়ে সরাসরি কোয়ালিফার-১ এ উত্তীর্ণ হবে খুলনা। হারলেই সর্বনাশ! নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে।
এর আগে টুর্নামেন্টের প্রথম দেখায় (১৯ নভেম্বর) ঢাকাকে ৯ রানে হারিয়েছিল মাহমুদউল্লাহর দল। সেদিক থেকে, খানিকটা আত্মবিশ্বাস নিতেই পারে টানা তিন ম্যাচ হারা খুলনা। যেখানে সাকিবদের সামনে টানা পাঁচ ম্যাচ জয়ের হাতছানি!
পয়েন্ট টেবিলে ঢাকা বাদে শীর্ষ পাঁচের চার টিমের পয়েন্টই সমান ১২। ১১ ম্যাচ শেষে শীর্ষে থাকা ঢাকা সংগ্রহ আট জয় ও তিন হারে ১৬। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে খুলনা। পূর্ণ ১২ ম্যাচে সমান পয়েন্টে যথাক্রমে দুইয়ে চিটাগং, তিনে রাজশাহী ও চারে রংপুর।
শেষদিকে এসে ছন্দ খুঁজে পাওয়া কুমিল্লা টানা চার ম্যাচ জিতে ষষ্ঠ স্থান নিয়ে এবারের আসর শেষ করলো (১০)। দুই পয়েন্ট পিছিয়ে তলানিতেই থাকলো মুশফিকের বরিশাল বুলস।
