সিরাজগঞ্জে বিয়ের বাস খাদে পড়ে আহত ১৫

0

সিটিনিউজবিডি : সিরাজগঞ্জের কামারখন্দে বিয়ের বর যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে কামারখন্দ উপজেলার কাসেম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হাটিকুমরুল গোলচত্বর থেকে টাঙ্গাইলগামী বরযাত্রীবাহী একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে যায়।

এতে প্রায় ১৫ জন বরযাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.