পটিয়ায় নকল নবিশদের প্রতিবাদ সভা

0

পটিয়া প্রতিনিধি : চাকুরী স্থায়ী করনের দাবিতে পটিয়া সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিসদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর (সোমবার) দুপুরে বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন (নকল নবিস) চট্টগ্রামের পটিয়া শাখার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ সংগঠনের পটিয়ার সভাপতি শেখর সরকারের সভাপতিত্বে ও জেলা কমিটির সহ সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নকল নবিস চট্টগ্রাম জেলার নেতা জাহাঙ্গীর আলম সজীব, রৌশনুজ্জামান, আসহাব উদ্দীন, ইমরান হোসেন রাজু, কামরুল ইসলাম, পটিয়া সংগঠনের নেতা রাজিব দেওয়ানজী, আবু তাহের, মনজু, মুজিব, উজ্জ্বল, কাজল, আলমগীর, সাইফু প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির ঘোষিত অনির্দিষ্টকালের এই কর্মসূচির দ্বিতীয় দিনে পটিয়ার নকল নবিসরা সকল কার্যক্রম বন্ধ রাখেন।
প্রতিবাদ সমাবেশে তারা বলেন, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বরাবরেই বঞ্চিত। নকল নবিসরা জায়গা-জমি স্থায়ীভাবে রেকর্ড করে থাকেন। কিন্তু তাদের চাকুরী অস্থায়ী। যা খুবই দুঃখজনক। তাছাড়া তারা দীর্ঘদিন ধরে বেতন ভাতা থেকেও বঞ্চিত। চাকুরী স্থায়ী করনের কার্যক্রম বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। চাকুরী স্থায়ী করন না হলে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.