ফটিকছড়িতে হোমিওপ্যাথিক পরিষদের আলোচনা সভা

0

ফটিকছড়ি প্রতিনিধি : বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফটিকছড়ি শাখার উদ্যোগে পৌরসভা কার্য্যালয় ইউনিট ২ শহীদ মাহমুদুল আলম সড়ক সংগঠনের কার্য্যালয়ে একোনাইট নেপিলাস উপর শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ সুভাষ চক্রবর্তীর সভপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি ডাঃ মৃদুল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন ডাঃ নিখিল বরণ নাথ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ বংকিম চন্দ্র নাথ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ বিকাশ চক্রবর্তী, বিশিষ্ট মরমী গবেষক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য (বলাই), ডাঃ এস.এম ফরিদ, ডাঃ গোলাম মোস্তফা চৌধুরী, ডাঃ জিয়াউল হক, ডাঃ তানজিলা জাফরিন, ডাঃ অর্চনা রাণী আচার্য, ডাঃ লিটন দেব, ডাঃ সাহেদ আলী চৌধুরী, ডাঃ মোহাম্মদ আলী, ডাঃ এরশাদুল হক, শাহিদা আকতার, ডাঃ সুশীল আচার্য, ডাঃ দিলীপ আচার্য, ডাঃ সবুজ চক্রবর্তী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একোনাইট নেপিলাস: বেদনায় ভয়ানক ফটফটানি, ভয় সন্ধ্যা ও রাত্রি কালে জ্বর ও পিপাসা হয়ে থাকে তবে মনে হয় বেদনায় লাঘব না হইলে মৃত্যু হইবে। সম্বন্ধ পরিচয়: অম্ল, মদ, কফি, লেমনেড, অস্বাদযুক্ত ফল সমূহ ইহার ক্রিয়াকে সংযত করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.