ফাইনালের লড়াইয়ে খুলনা-রাজশাহী

0

খেলাধুলা : বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬ টায়।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চিটাগাংকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে উত্তীর্ণ হয়েছে স্যামির রাজশাহী। স্যামির উজ্জীবনী অধিনায়কত্ব দলকে আরো চনমনে আর আত্মবিশ্বাসী করে তুলেছে রাজশাহী দল। ফাইনালে জায়গা করে নিতে আজ তাদের প্রতিপক্ষ খুলনা।

অন্যদিকে প্লে অফে ঢাকার কাছে হারলেও ফাইনালে খেলার আরেকটি সুযোগ পাচ্ছে খুলনা। এবারের বিপিএলে এখন পর্যন্ত অন্যতম সফল বোলার খুলনা টাইটান্সের শফিউল ইসলাম। এছাড়া মোশাররফ হোসেন রুবেল, জুনায়েদ খানদের নিয়ে খুলনার বোলিং আক্রমণ যথেষ্ঠ শক্তিশালী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.