তুরানের হ্যাটট্রিকে বার্সার জয়

0

খেলাধুলা : অবশেষে জয়ের দেখা পেলো মেসিরা। আর্দা তুরানের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে লুইস এনরিকের দল।

আগের ম্যাচেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়ায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সুয়ারেজ, টের স্টেগান, পিকেসহ নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রাম দেন কোচ। আর ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। তবে মাঠে থাকা মেসি শুরুতেই দলকে এগিয়ে দেন। ম্যাচের ১৬ মিনিটে তুরানের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান আর্জেন্টিনা অধিনায়ক।

বিরতির ঠিক আগে মেসির আরেকটি প্রচেষ্টা কর্নারে মাধ্যমে রক্ষা করেন মনশেনগ্লাডবাখের গোলরক্ষক। ফলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরেই তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে দলে ৩-০ তে এগিয়ে দেন তুরান। ম্যাচের ৬৭ মিনিটে আলকাসেরের বাড়ানো বলে হ্যাটট্রিক পূরণ করেন তুরান। বাকি সময় আর গোল না হলে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-তুরানরা। আর এ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো মেসিরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.