কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস উল্টে নিহত- ৪ : আহত- ১৫

0

কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগরে একটি যাত্রীবাহী ইউনিক বাস উল্টে অন্তত ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

১১ ডিসেম্বর রবিবার বেলা ২ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগরের পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামু,কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে মূমুর্ষ ৩ জনকে চট্রগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ইউনিক পরিবহণ ৩৮ জন যাত্রী নিয়ে চট্টগ্রামে কক্সবাজার থেকে কক্সবাজার আসার পথে মহাসড়কের রামুর রশিদ নগরে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন,ভৈরব জেলার বাসিন্দা কাশেম (৪৫) ও চকরিয়া উপজেলার পূর্বভেওলার মৃত কবির আহামদের স্ত্রী নূরুন্নাহার (৪৫),পেকুয়া উপজেলার টেটং ইউনিয়নের মো. শফিকের স্ত্রী রাজিয়া সুলতানা (২২) ও কুতুবদিয়ার উপজেলার লেমশিখালী ইউনিয়নের মৃত এবাদুল্লাহর পুত্র মো. ফারুক (২০)।

নিহতদের মধ্যে নূরুন্নাহার ও কাশেমের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনায় আহতরা হলেন,কক্সবাজার জেল গেইট এলাকার মো: হাসানের স্ত্রী জান্নাতুল মাওয়া(৮০),চকরিয়ার মনির আহমদ(৪৫),লোহাগাড়ার আহমদ কবীরের পুত্র আব্দুল জলিল(৩০),পাবনার আবুল খায়ের পুত্র সুজন(৩৫).কুতুবদিয়া বড়ঘোপের হাকীম আলীর পুত্র নুরুল আমিন(৬০),টেকনাফ গোধারবিলের মৃত মো: জালালের পুত্র আবুল হোসেন(৫০) এবং তার কন্যা উম্মে হাবিবা(৮),পেকুয়ার বাড়বাকিয়ার এনামুল হকের পুত্র মুবিনুল হক(৪৮),কক্সবাজার শহরের হোটেল নিশীথার তৈয়ব আলীর পুত্র আব্দুল হাকিম(৪০),পটিয়ার রঞ্জিত মল্লিকের পুত্র উত্তম কুমার মল্লিক(৪০),পটিয়ার জাফরের কন্যা নু¯্রাত(২০) এবং চকরিয়ার বদরখালীর খোরশেদ আলীর পুত্র সাকিব(১৪)।তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবাস চন্দ্র ধর জানান, রবিবার বেলা ২ টার দিকে চট্রগ্রাম থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্টো-ব-১৪-০১০৫) রামু উপজেলার রশিদনগরের পানিরছড়া এলাকায় ওভার টেক করতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।এসময় আহত হয় আরো ১৫ জন। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.