রাঙামাটিতে আনারস বাগান ধ্বংসের অভিযোগে সংবাদ সম্মেলন

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি নানিয়ারচর উপজেলায় প্রায় ৪৭ হাজার আনারসের গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে আইনশৃংখলাবাহিনী।

এদিকে এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে সম-অধিকার রাঙামাটি জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করে বলা হয়,অন্যথায় কঠোর কর্মসূচী দেয়া হবে।

সোমবার সকালে রাঙামাটিতে এক সাংবাদিক সম্মেলনে সমঅধিকার নেতারা অভিযোগ করেন, প্রতি বছরের ন্যায় গত শনিবার মধ্যরাতে পাহাড়ি সন্ত্রাসীরা নানিয়ারচর উপজেলার দরিদ্র আনারস চাষিদের বাগান নষ্ট করে দেয়। এতে করে চাষিদের প্রায় ৪৭ হাজার আনারসের চারা ও আনারস নষ্ট হয়। এমন ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার সহ শাস্তি এবং চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।
এসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার রাঙামাটি জেলার সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবছার আলী, মো: ইউনুস।
এদিকে শনিবার রাতে আনারস বাগান ধ্বংসের ঘটনায় নানিয়ারচর থানায় ২০ জনের নাম উল্লেখ করে ১০০ জনকে আসামী করে একটি মামলা করা হয়েছে। এদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এরা হলেন মংলা অং মারমা, হ্লা তুয়া মারমা, রেনু মারমা এবং চাইঞ মারমা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.