আ.লীগ রাতের আঁধারে ব্যালট বাক্স ভরতে চায় : খসরু

0

সিটিনিউজবিডি : রাতের আঁধারে ব্যালট বাক্স ভরতে চায় বলেই আওয়ামী লীগ নির্বাচনে সেনা মোতায়েনের প্রস্তাব গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দলের সাথে সংলাপের প্রয়োজনীয়তা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল’ নামের একটি সংগঠন।

আমীর খসরু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীনরা সেই প্রস্তাব গ্রহণ করছে না। কারণ, তারা ভোটের আগেই রাতে ব্যালট বাক্স ভরে জনগণের ভোট চুরি করতে চাচ্ছে।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ আছে, তাই সেনা মোতায়েনের প্রয়োজন নেই, সরকার এ কথা বলে কূটকৌশল করছে। আর যারা এ কথা বলছে, তারা আইনশৃঙ্খলা সম্পর্কে কোনো খবর রাখে না।’

ক্ষমতাসীনরা নির্বাচনকে প্রকল্পে পরিণত করেছে বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক।

আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.