১০০ কোটি ইয়াহু অ্যাকাউন্টের তথ্য চুরি

0

তথ্য ও প্রযুক্তি : ইয়াহু’র ১০০ কোটি মত ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা তথ্য চুরি করেছে বলে ধারণা করছে প্রতিষ্ঠান। ২০১৩ সালেও ইয়াহু হ্যাকড হয়েছিল। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে ইয়াহু বলছে, ২০১৪ সালে প্রায় ৫০ কোটি অ্যাকাউন্টের তথ্য চুরি করেছে হ্যাকাররা। ইয়াহু ধারণা করেছে, কোনো রাষ্ট্রের মদদে এ কাজ হয়েছিল। হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে। তবে ব্যাংক ও পেমেন্টের কোনো তথ্য চুরি হয়নি।

ইয়াহুর মালিকানা প্রতিষ্ঠান ভেরিজোন বলছে, ব্যবহারকারীর তথ্য চুরির ঘটনায় তারা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.