গাজীপুরে পিকআপ উল্টে নিহত ৪

0

ঢাকা : গাজীপুরের গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যান উল্টে চালকসহ চারজন নিহত এবং আহত হয়েছে আরো ১৪ জন।

রোববার সকালে ঢাকা কালীগঞ্জে বাইপাস সড়কের উলুখোলা সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

কালীগঞ্জ থানার এসআই গোলাম মাওলা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যানে করে ২০ থেকে ২৫ জন দিনমজুর নেত্রকোনা যাচ্ছিলেন। সকাল সোয়া সাতটার দিকে কালীগঞ্জের উলুখোলা এলাকায় পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ৪ জন নিহত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.