বাবর মুনাফ : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে আজ শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (স:) এর ওয়াজ মাহফিল। গোলামে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের উদ্যোগে ১২তম ৩ দিন ব্যাপি ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে।
ওয়াজ মাহফিলে প্রখ্যাত আলেম, মুদাচ্ছেরসহ ধর্মীয় জ্ঞান সম্পন্ন আলেমগণ ওয়াজ করবেন। জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও ২০,২১,২২ ডিসেম্বর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ৩ দিন ব্যাপী ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রথম দিন মঙ্গলবার ওয়াজ করবেন চট্টগ্রাম নগরীর নেচারিয়া আলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হয়রতুলহাজ্ব মাওলানা রফিক উদ্দিন ছিদ্দিকী, পবিত্র খতমে হাদীস শরীফের ইমামতি করবেন হয়রতুলহাজ্ব আল্লামা আলাউদ্দিন আল কাদেরী। সভাপতিত্ব করবেন বোয়ালখালীর হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আবদুর রহমান ফারুকী। এসময় বিভিন্ন মাওলানা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
দ্বিতীয় দিন ২১ ডিসেম্বর বুধবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী গন্ডামারা রহমানিয়া আলিয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মমতাজুর হক নঈমী। পবিত্র খতমে তিরমিযি শরীফের শরীফের ইমামতি করবেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাসরাসার আরবী প্রভাষক হয়রতুলহাজ্ব আল্লামা আলাউদ্দিন আল কাদেরী। সভাপতিত্ব করবেন বোয়ালখালীর হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আবদুর রহমান ফারুকী ।
ওয়াজ মাহফিলের শেষ দিন ২২ ডিসেম্বর বৃহস্পতিবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহেসখালী এলাকার মাথার বাড়ী মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মিজানুর রহমান আল কাদেরী (মাঃজিঃআঃ)। পবিত্র খতমে হাদীস শরীফের ইমামতি করবেন প্রধান অথিতি হিসেবে থাকবেন হযরতুলহাজ্ব আল্লামা নূর মোহাম্মদ ছিদ্দিকি (মাঃজিঃআঃ), সভাপতিত্ব করবেন বোয়ালখালী এলাকার শাখপুরা দারুছ সুন্নাহ কামিল মাদরাসার প্রধান মুফাসির হযরতুলহাজ্ব মাওলানা এহছান উল্লাহ।
এছাড়াও দেশের বিভিন্ন এলাকা হতে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বোয়ালখালী গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠন এর ব্যবস্থাপনায় আস্তানা-এ-গাউসুল আজম দস্তগীর (রাঃ) উত্তর কঞ্জুরী, কালাইয়ার হাট এর পশ্চিমে মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পবিত্র খতমে কোরআন মজিদ, পবিত্র খতমে সিহাহ্ সিত্তাহ্, মোয়াত্ত্বায়ে ইমাম মালিক শরীফ আজিমুশান ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুষ্ঠিত হবে।
