মেসি-নেইমার-সুয়ারেসকে ছাড়াই খেলবে বার্সা

0

খেলাধুলা : বড় দিনের ছুটি পেয়েছেন বার্সেলোনার আক্রমণভাগের ত্রিরত্ন লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। দলের সেরা তিন তারকাকে ছাড়াই কোপা ডেল রের শেষ বত্রিশের ফিরতি লেগের ম্যাচে হারকিউলিসের বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা।

বাংলাদেশ সময় আগামী বুধবার রাত ৩টায় শুরু সেই ম্যাচে থাকছেন না জেরার্ড পিকেও। প্রথম লেগে হারকিউলিসের মাঠে ১-১ ড্র করেছিল বার্সা। দলের সেরা তারকাদের ছাড়াই ফিরতি লেগ জিতে দল শেষ ষোলোতে উঠবে বলে বিশ্বাস বার্সা কোচ লুইস এনরিকের, ‘কাপের প্রথম রাউন্ডে কখনোই আক্রমণভাগের এই তিন তারকা খেলেনি। আমি বিশ্বাস করি, তাদের ছুটি কাটানোটা জরুরী। আগামী বুধবারের ম্যাচের জন্য স্কোয়াডের বাকিদের পাওয়া যাবে।’

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে রোববার রাতে লা লিগায় নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ৪-১ গোলে হারায় বার্সা। পুরো ম্যাচে দারুণ খেলা মেসি নিজে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রাখেন। সুয়ারেজ করেন জোড়া গোল। ১২ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতাও মেসি-সুয়ারেজ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.