খেলাধুলা : আগামী ২২ ডিসেম্বর প্রস্তুতি ম্যাচের মাধ্যমে শুরু বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী বৃহস্পতিবার ওয়াঙ্গারেইয়ের কোবহাম ওভালে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হবে টাইগাররা।
কেন্টারবুরি ব্যাটসম্যান কোল ম্যাককনচি হচ্ছেন অধিনায়ক। এছাড়া ঘরোয়া ক্রিকেটের কয়েকটি বড় নাম যুক্ত হয়েছে। নর্দার্ন ডিস্ট্রিক্টসের ভারত পোপলি, সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের স্পিনার অজিত প্যাটেল ও অকল্যান্ডের তরুণ ব্যাটসম্যান বেন হর্ন এ ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন।
নিউজিল্যান্ড একাদশ: রায়ান ডাফি, বেন স্মিথ, ভারত পোপলি, কেন ম্যাকক্লার, কোল ম্যাককনচি, বেন হর্ন, শন হিকস, হেনরি শিপলি, ম্যাট ম্যাকইউয়ান, ব্রেট হ্যাম্পটন, আজাজ প্যাটেল ও ইয়ান ম্যাকপিক
