বোয়ালখালী ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প উদ্বোধন

0

সিটিনিউজবিডি :  বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার ব্যবস্থাপনায় শাকপুরা প্রবর্তক কল্যাণ বিদ্যাপীঠ ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প উদ্বোধন করেন শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান মোনাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলার ইউএনও কাজী মাহবুবুল আলম আজ বিকেল ৪ টায় ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ, সারওয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল আলম, জেলা স্কাউটস সম্পাদক এস.এম শাহনেওয়াজ আলী মির্জা, প্রাক্তন প্রধান শিক্ষক রফিক আহমদ, কমিশনার বিশ্বজিৎ বড়ুয়া, প্রধান শিক্ষক মঈনুল আবেদিন নাজিম, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক কামরুল হাসান, প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, রনজিৎ পাল, শফিকুর রহমান, ঝিনু চৌধুরী, মোহাম্মদ শওকত, শংকর চক্রবর্তী, মোহাম্মদ নুরুন্নবী, লিটন কুমার দে, গোলাম মোস্তফা, জানে আলম প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে স্কাউটারদের সচেতন হওয়ার আহবান জানান। তিনি নবনির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম এর আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশ স্কাউটস থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.