দেড় বছর বার্সায় আছেন মেসি

0

খেলাধুলা : বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তিটা শেষ হবে ২০১৮ সালের জুন মাসে। সে হিসেবে আর মাত্র দেড় বছর বার্সার সঙ্গে চুক্তি আছে মেসির।

এদিকে চীনা ফুটবলসহ বেশ কিছু প্রথম শ্রেণির ক্লাব মেসির জন্য টাকার বস্তা নিয়ে বসে আছে। ফলে গুঞ্জন একটা উঠছে অনেক দিন ধরেই যে, তাহলে কি বার্সা ছাড়ার চিন্তা করছেন মেসি? এই প্রশ্নে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ যা বললেন তাতে চিন্তা কমতে পারে বার্সা সমর্থকদের। মেসির সঙ্গে শিগগিরই নতুন চুক্তিতে পৌঁছবে বার্সেলোনা বলে জানিয়েছেন বার্তেমেউ।

বার্সা সভাপতি বলেছেন, ‘আমরা চাই, সে (মেসি) বার্সেলোনাতে তার ক্যারিয়ার শেষ করুক। বেশি ঝামেলা না করে শিগগিরই আমরা এ ব্যাপারে একটা ঘোষণা দিতে পারব বলে আশা রাখি। বার্সেলোনা চায় চুক্তিটা হোক, মেসিও তাই-চায়।’

এদিকে স্পেনে কর সংক্রান্ত ঝামেলায় হাঁপিয়ে ওঠার কথাও জানিয়েছিলেন মেসি। আর এটির জন্য তার পরিবারের সদস্যদেরকেও হেনস্তা হতে হচ্ছে। ফলে এই ঝামেলা থেকে বাঁচতে স্পেন ছাড়তে পারেন মেসি এমন আলোচনা অনেক দিনের। তাছাড়া, কয়েকটা দলের প্রতি আগ্রহ দেখিয়ে মেসি নিজেও বিষয়টা ভিন্ন পর্যায়ে নিয়ে গেছেন। তবে বার্তেমেউয়ের কথা ঠিক হলে আপাতত ওই সব নিয়ে না ভাবলেও চলবে বার্সেলোনা সমর্থকদের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.