জাবিতে পাখি মেলা ৬ জানুয়ারি

0

সিটিনিউজবিডি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম পাখি মেলা- ২০১৭।

‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এই মেলার আয়োজন করেছে।

বুধবার প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হাসান এ বিষয়ে এ তথ্য নিশ্চিত করেন।

দিনব্যাপী পাখিমেলার নানান আয়োজনের মধ্যে থাকছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী বিষয়ক স্টল সাজানো প্রতিযোগিতা, অডিও-ভিডিও-এর মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা এবং সবার জন্য উন্মুক্ত পাখি-বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

সবশেষে রয়েছে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এবারের মেলায় নতুন আকর্ষণ হিসেবে থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাখি বিষয়ক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও নতুন প্রজাতির পাখি উদ্ভাবনের জন্য ‘বিগবার্ড অ্যাওয়ার্ড’র ঘোষণা।

পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সাল থেকে ক্যাম্পাসে ধারাবাহিকভাবে পাখি মেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.