স্ত্রীর হাত-পা ভেঙে দিল স্বামী

0

সিটিনিউজবিডি : গাজীপুরের শ্রীপুরে যৌতুকের জন্য স্ত্রী হাত পা ভেঙে দিল আমজাদ হোসেন নামে এক পাষণ্ড স্বামী। নির্যাতিত ওই স্ত্রীর নাম আফসানা আক্তার (২৩)।

আজ বুধবার উপজেলার বেলতলী গ্রামে নিজ বাড়ি থেকে গুরুত্বর আহত অবস্থায় আফসানাকে উদ্ধার করা হয়। আফসানা পার্শবর্তী কবর ঘাটা গ্রামের আসমত আলীর কন্যা। এঘটনায় আফসানার বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, চার বছর পূর্বে আফসানার সাথে বিয়ে হয় বেলতলী গ্রামের ইমাম উদ্দিনের পুত্র আমজাদ হোসেনের।

আফসানার বাবা আসমত আলী জানায়, আমজাদ এক লাখ টাকা যৌতুকের জন্য তার মেয়েকে দীর্ঘদিন যাবত চাপ দিতে থাকে। আজ বুধবার ভোরে বাড়ির উঠানে মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে মুমূর্ষু মেয়কে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করান।

আফসানা জানায়, গতকাল মঙ্গলবার রাত এগারটার সময় যৌতুকের জন্য তার স্বামী, দেবর ও ননদ মিলে মারপিট শুরু করে। স্বামীর লাঠির আঘাতে তার ডান হাত ও ডান পা ভেঙে যায়। পরে স্বামী তার বুকের ওপর বসে হত্যার চেষ্টা করে এসময় সে জ্ঞান হারায়।

শ্রীপুর হাসপাতালের চিকিৎসক আতিকুল ইসলাম জানান, আফসানার ডান হাত, পা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.