অনলাইন ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের মাসকাটগামী একটি ফ্লাইটের যাত্রীরা। ১৫৬ জন আরোহী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওমানের মাস্কট থেকে আসা বিমানটি অবতরণ করার কথা ছিল চট্টগ্রাম বিমানবন্দরে। কিন্তু নিরাপত্তার জন্য ঢাকায় বিমানটির জরুরি অবতরণ করানো হয়।
বিমানের চাকায় ত্রুটির কারণে সকাল ১০টা ১৭ মিনিটে ওই জরুরি অবতরণ করানো হয় বলে জানা গেছে। এসময় বিমানটিতে যাত্রী ছিলেন ১৪৯ জন। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ‘বোয়িং-৭৩৭’ ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
