বরিশালে স্পিডবোটে সংঘর্ষ, ১ নিহত

0

অনলাইন ডেস্ক : বরিশালের নিকটবর্তী কীর্তনখোলা নদীর সংযোগ খালে দুটি স্পিডবোটে’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক চিকিত্সকের স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুই চিকিত্সক। ভোলা থেকে স্পিডবোট ভাড়া করে বরিশালে আসছিলেন তারা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নেশপাতি বেগম (৩০) ঢাকা পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম সরোয়ার জাহানের স্ত্রী। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে তাদের একমাত্র কন্যা সাহেরী আক্তার (১৩)। এছাড়া তিনি ও তার ভাগনে খোকন এবং বরিশাল মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রদীপ কুমার বনিক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ডা. প্রদীপকে নগরীর আরিফ মোমেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের নৌ-বিভাগের ফায়ার ফাইটার মনজ অধিকারী জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বন্দর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডা. গোলাম সরোয়ারের আঘাত গুরুতর নয় বলে তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। তিনি এক সময় ভোলায় কর্মরত ছিলেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে পুরনো কর্মস্থলে বেড়াতে গিয়েছিলেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.