উচিত জবাব দিয়েছে না’গঞ্জবাসী: প্রধানমন্ত্রী

0

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের জনগণ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার গুরুত্ব বুঝেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নারায়ণগঞ্জবাসী নির্বাচন নিয়ে বিএনপির সকল অভিযোগের উচিত জবাব দিয়েছে’। শুক্রবার গণভবনে নাসিক নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে পুনঃনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ উপলক্ষ্যে এক বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে মিষ্টিসহ গণভবনে আসেন আইভী। এ সময় বড় ব্যবধানে জয়ের জন্য আইভীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে আনন্দে আইভীকে বুকে টেনে নেন এবং কপালে চমুও খান প্রধানমন্ত্রী।

সাক্ষাতকালে আইভী তার জয়ের জন্য শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জবাসীসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।

পরে আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তোলেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষজন ভুলে যান কেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভোট চুরির দায় নিয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। এ সময় ‘আওয়ামী লীগ জনগণের জন্য সম্পদ কেনে আর বিএনপি পোড়ায়’ বলেও মন্তব্য করেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.