সংগ্রাম কিছুটা হলেও সফল হয়েছে: ফখরুল

0

ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের নির্বাচনের ভেতরের খবর আমরা এখনো জানি না। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর তার মধ্য দিয়ে ভোটের অধিকারের পক্ষে আমাদের সংগ্রাম কিছুটা হলেও সফল হয়েছে।

আজ (২৪ ডিসেম্বর) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনে বিএনপির দীর্ঘকালের যে সংগ্রাম বিশেষ করে অবাধ সুষ্ঠু নির্বাচনের সেই সংগ্রামের আংশিক বিজয় হয়েছে। তবে এই নির্বাচনের ভেতরে কী হয়েছে, সেই সসম্পর্কে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে। আমরা এই বিষয়টা আরো পরীক্ষা করছি, দলের পক্ষ থেকে তদন্ত করে বিস্তরভাবে আপনাদের (গণমাধ্যম) জানাতে পারব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.