জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ

0

বিশেষ প্রতিনিধি :  জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবার পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ ।মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ শিক্ষার্থী।

বৃহস্পতিবার(২৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমকি ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন।

এবার জেএসসিতে ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ শিক্ষার্থী অংশ নেয়। আর জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ পরীক্ষার্থী ছিল।
গত ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসির পরীক্ষা নেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.