ফেনীতে গ্যাস সংকটে ভোগান্তি বাড়ছে

0

সিটিনিউজবিডিঃ  চুলোয় আগুন না থাকায় ইফতার তৈরি করতে না পেরে অনেকটা দিশেহারা ফেনীর মানুষেরা। এ শুধু একদিনের ভোগান্তি নয়, রমজানের প্রতিদিনকার ভোগান্তি  এটি। গ্যাস সংকটের এ ভয়াবহতার কথা বলছিলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসীন্দারা ।

একই ধরনের অভিযোগ ফেনী শহরের পশ্চিম উকিল পাড়ার সকলের। তারা অভিযোগ করেন,  স্বাভাবিক সময়ে সকাল ১১টায় গ্যাসের চাপ কমে যেত, আবার চাপ বাড়ত দুপুরের পরে। আর রমজান মাস শুরু হওয়ার পর সকাল ৮টায় গ্যাস চলে যায়, তার চাপ ফিরে আসে রাত ১১টায়। যার ফলে ইফতার তৈরি করতে গৃহিণীদের পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ। ফেনী শহরসহ জেলার সবগুলো উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সরবরাহে দেখা দিয়েছে চরম সংকট। রমজান মাসেও দিনের বেশির ভাগ সময় আবাসিক এলাকায় গ্যাসের সরবরাহ কম থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। এছাড়াও সংকটের কারণে লোকসানের মুখে পড়ছে জেলোর গ্যাসনির্ভর শিল্প প্রতিষ্ঠানগুলো।

সাধারণ ভোক্তাদের অভিযোগ কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিচ্ছে, যার কারণে তৈরি হচ্ছে এ সংকট। কিন্তু কর্তৃপক্ষের দাবি চাহিদার আলোকে গ্যাস ফিল্ড থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় এ সংকট তৈরি হয়েছে। চলমান এ অবস্থার নিরসন না ঘটায় সাধারণ গ্রাহকরা একাধিকবার কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় রোববার (২৮ জুন) কোম্পানিটির ফেনী কার্যালয় ঘেরাও এবং আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর স্বারকলিপি দিয়েছে গ্রাহকরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.