রুয়েটের রোবট যাবে মঙ্গলগ্রহে

0

তথ্য ও প্রযুক্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল শিক্ষার্থী মঙ্গলগ্রহে সফলভাবে অভিযান চালাতে সক্ষম রোবট উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন। উদ্ভাবকদের দাবি, এ রোবট মঙ্গলগ্রহের তাপমাত্রা পরিমাপ, পানির উপস্থিতি বা এর প্রবাহ কিংবা সেখানে কোনো বিষাক্ত গ্যাস আছে কিনা তা নির্ণয় করতে সক্ষম হবে।

রবিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘অগ্রদূত’ নামের এই রোবটের প্রদর্শনীর উদ্বোধন করেন রুয়েট উপাচর্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ।

উপাচার্য অধ্যাপক আলম বেগ বলেন, মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম এই রোবট উদ্ভাবন করে রুয়েট শিক্ষার্থীরা ফের তাদের সৃজনশীলতা ও সক্ষমতা প্রমাণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের প্রধান অধ্যাপক ড. মো. এমদাদুল হক, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও আরএসআর এর সভাপতি ড. মো. রোকনুজ্জামান।

রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুকিদুর রহমান ও যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সায়েম মিসকাতের নেতৃত্বে একদল শিক্ষার্থী এই রোবটটি উদ্ভাবন করেন। সায়েম মিসকাত জানান, আমেরিকার ইউনিভার্সিটি অব রোভার চ্যালেঞ্জার্স (ইউআরসি) প্রতিবছর মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম যে কোনো নতুন ও সৃজনশীল উদ্ভাবনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ‘অগ্রদূত’ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছে এবং আমন্ত্রণ পেয়েছে। স্পন্সর পেলে ‘অগ্রদূত’ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.