খুলনায় কম্পিউটার মেলা শুরু

0

তথ্য ও প্রযুক্তি : খুলনায় ৫ দিনব্যাপী ‘খুলনা কম্পিউটার মেলা শুরু হয়েছে। আজ (৪ ডিসেম্বর) বুধবার নগরীর জলিল টাওয়ার মার্কেটে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান। কম্পিউটার ব্যবসায়ী সমিতি এ মেলার আয়োজন করেছে।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন, সৈয়দ এ জলিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম, খুলনা কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মো. নূরুল ইসলাম, খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সরদার মনিরুল ইসলাম মিঠু, সৈয়দ এ জলিল গ্রুপের পরিচালক সৈয়দ কামরুল ইসলাম এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার সমীর কুমার দাস।

খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন কম্পিউটার মেলার আহ্বায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান (রিহিন)।

এর আগে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন এবং পরে বইয়ের মোড়ক উম্মোচন করেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ পাওয়া যাবে। মেলায় ৮৫টি স্টল রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.