নকলনবিশদের বিভিন্ন দাবি এবং কিছু সিদ্ধান্ত গৃহীত : আন্দোলন প্রত্যাহার

0

বিশেষ প্রতিবেধক :  বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের নেতারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন । সচিবালয়ে রবিবার দুপুরে আইনমন্ত্রীর কার্যালয়ে এ আলোচনা হয়। আইনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনমন্ত্রীর সঙ্গে বৈঠককালে নকলনবিশদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয় এবং কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী আন্দোলনরত নকলনবিশরা তাদের সকলপ্রকার আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করবেন।
এতে আরও জানানো হয়, চলতি মাসের ৩১ জানুয়ারির মধ্যে ৫০ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করে নকলনবিশদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এছাড়া আগামী অর্থবছর থেকে তাদের রিমুনারেশন (পারিশ্রমিক) প্রতি মাসে পরিশোধের লক্ষ্যে বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের নিয়োগবিধি প্রণয়নে নীতিমালার খসড়া তৈরি করা হবে।
নকলনবিশদের রিমুনারেশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মার্চ মাসের দিকে আইনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা করবেন। এছাড়া আন্দোলনের কারণে আন্দোলনরত নকলনবিশদের বিরুদ্ধে কোনও বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে না।

আলোচনা সভায় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানসহ আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এফ এ সুমন সরকার, যুগ্ম-সম্পাদক মো. সুমন হোসেন, সহ-সম্পাদক মো. জামাল হোসেনসহ বিভিন্ন বিভাগীয় নেতা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.