সরকার ভুল করবে বিএনপিকে দুর্বল ভাবলে- মির্জা ফখরুল

0

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ভুল করবে বিএনপিকে দুর্বল ভাবলে । একটি দিনের জন্য ভোটের অধিকার ফিরিয়ে পেলে দেখিয়ে দিবে তারা (বিএনপি) কতটা শক্তিশালী।

সোমবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি এতটা গুরুত্বহীন দল হলে কেন মিছিল-মিটিং করতে দিচ্ছেন না। কেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ দাঁড় করিয়ে রাখছেন।

আওয়ামী লীগ নেতাদের চরিত্রের সঙ্গে গ্রাম্য মোড়লের চরিত্রে খুব মিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা দুর্বল তারাই প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে। গ্রামের মোড়লরা তাই করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.