সিটিনিউজবিডিঃ ৩০ জুন রনিকে ঢাকা মহানগর হাকিম আমিনুল হক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৪ জুন ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান রনির বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১ জুন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে। তার বাবা মৃত শামছুজ্জামান।
রাজধানীর নিউ ইস্কাটনে গভীর রাতে এলোপাতাড়ি গুলি করে দু’জন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড শেষে এমপিরপুত্র বখতিয়ার আলম রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আমিনুল হক বৃহস্পতিবার রনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার রনিকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে পাঠান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস। তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
