সরকারের উন্নয়ন দেখে বিএনপির নেতাকর্মীরা হতাশ:কাদের

0

সিটিনিউজ ডেস্ক::সরকারের উন্নয়ন দেখে বিএনপির নেতাকর্মীরা এখন হতাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন দেখে সাধারণ মানুষ এবং বিএনপির সমর্থকরাও খুশি। তাই আগামী নির্বাচনে সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না জেনে বিএনপির নেতাকর্মীরা এখন হতাশ।’আন্দোলনের কর্মসূচি দিয়ে বিএনপি নেতারা ঘরে শুয়ে-বসে হিন্দি সিরিয়াল দেখে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারের দুইটি মূল লক্ষ্য ছিল। একটি যুদ্ধাপরাধীদের বিচার এবং অন্যটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। এই দুইটি লক্ষ্যই আমরা সার্থকভাবে বাস্তবায়ন করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের বিস্ময়ে রূপ নিয়েছে আমাদের দেশ।

ছাত্রলীগের উদ্দেশে মন্ত্রী বলেন, রাজনীতিতে হতাশ হওয়া যাবে না। মূল্যায়নের জন্য অপেক্ষা করতে হবে। মূল্যায়ন রাতারাতি পেতে হলে ধপ করে ঝরে খপ করে পড়ে। এসময় মন্ত্রী ছাত্রলীগকে শৃঙ্খলার মধ্যে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.