বশির আলমামুন,চকরিয়া : কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা শাসনামলে সর্বক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বিশ্বসভায় এদেশের ক্রিকেট এখন একটি বিস্ময়। তিনি শুক্রবার ১৩জানুয়ারি বিকেলে পেকুয়া পূর্ব গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মরহুম কবির আহমদ সওদাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পেকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা এডভোকেট কামাল হোছাইন। বিশেষ অতিথির পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এটিএম বখতিয়ার উদ্দিন, পেকুয়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা আবু শামা শামীম, আজম খান, বেলালউদ্দিন বিএসসি, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম।
এ বিভাগের আরও খবর
