আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হলো

0

সিটিনিউজবিডি ডেস্ক : শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। বেলা ১১ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে এই মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন ভারতের প্রখ্যাত মাওলানা মোহাম্মদ সাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নিজ বাসভবন থেকে মোনাজাতে অংশ নেন। দেশে এখন চলছে শৈত্যপ্রবাহ। এর মধ্যেই টঙ্গীর তুরাগ নদী তীরে জমা হয় লাখো মুসল্লি। আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার বিকেল থেকেই বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে আসতে থাকেন মুসল্লিরা।

মোনাজাতে সামিল হওয়ার জন্য।ইজতেমা ও মোনাজাতের শৃঙ্খলা ও নিরাপত্তার লক্ষ্যে তুরাগ তীরের আইনশৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা। নিরাপত্তা রক্ষায় কাজ করছেন নিরাপত্তা বাহিনীর প্রায় সাত হাজার সদস্য। নেয়া হচ্ছে সিসি ক্যামেরা, মেটাল ডিটেকটরসহ নানা প্রযুক্তির সহায়তা।

আখেরি মোনাজাত উপলক্ষে বিধিনিষেধ ছিলো ট্রাফিক ব্যবস্থায়ও। ফলে বন্ধ আছে ভোগরা বাইপাস থেকে টঙ্গী ব্রিজ, মিরেরবাজার থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া, বাইপাইল থেকে আব্দুল্লাপুর এবং টঙ্গী বিমানবন্দর সড়ক।

এদিকে মুসল্লিদের সুবিধায় ইজতেমার ময়দান থেকে রাজধানী ও আশেপাশের এলাকায় চলবে বি আরটিসির ২২৮টি বাস। ১৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশপাশি টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে ১১৪টি ট্রেন।

১৯৬৭ সালে টঙ্গীর তুরাগ তীরে প্রথম অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তারই পরাম্পরায় এ বছরও দেশের ১৭ জেলার মুসল্লিদের সঙ্গে ইউরোপ-আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ৯১টি দেশের সাড়ে সাত হাজার মুসল্লি এতে অংশ নিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.